বিশ্ববাজারের কমলো তেলের দাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 11, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

অর্থনীতি ডেস্ক :: বিশ্ববাজারের কমলো তেলের দাম

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। গত আগস্টের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমেছে।আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ৩.১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৯.৬৬ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২.৩ শতাংশ কমে ৮৪.৮৬ ডলারে নেমেছে। সাম্প্রতিক কয়েকটি লেনদেনেও তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে তার অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। তিনি আরও জানান, আলোচনায় ইরানকে ঘিরে বিভিন্ন বিষয় উঠে এসেছে।

গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল, চলতি মাসেই ইরানে আবারও হামলা শুরু করতে পারেন ট্রাম্প। তবে তিনি এ সম্ভাবনা নাকচ না করলেও সাম্প্রতিক সময়ে সামরিক পদক্ষেপের বিষয়ে কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন।

সোমবারের পোস্টে ট্রাম্প আবারও বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্ররা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে থাকায় ইরানে নতুন করে হামলার সম্ভাবনা খুবই কম বলে মনে করেন তিনি।

এর আগে সিএনএনকে দেওয়া বক্তব্যেও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, আবারও যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

তথ্যসূত্র: আল জাজিরা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo