আমতলী ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 11, 2026,
  • 26 সংবাদটি পঠিক হয়েছে

আমতলী ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
আমতলী প্রতিনিধি ::: বরগুনার আমতলীতে পায়রা নদীতে চলাচলকারী ইউটিলিটি টাইপ-৫০ নম্বর ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ ঘটনা ঘটায়।

ফেরি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ফেরির ইঞ্জিন কভারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার প্রস্তুতি নেয়। এ সময় ফেরিতে থাকা ইজারাদারের প্রতিনিধি মো. আসলামের কক্ষের ছিটকিনি বাইরে থেকে আটকে দেয় তারা। বিষয়টি টের পেয়ে আসলাম চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।

মানুষের উপস্থিতি বুঝতে পেরে আগুন না দিয়েই মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষের পক্ষ থেকে সোমবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo