শিরোনামঃ
বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/নে/র অভিযোগে মামলা  ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশাল জেলা ও মহানগরে অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ দীর্ঘদিন থেকে করছিলেন উত্ত্যক্ত, এবার বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 10, 2026,
  • 30 সংবাদটি পঠিক হয়েছে

ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা

ঝালকাঠি প্রতিনিধি ::: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করেন তারা।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে ঝালকাঠি জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের ফেসবুক আইডি থেকে শপথ গ্রহণের একটি ভিডিও প্রকাশ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের একটি কাশবনের পাশে কয়েকজন নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী একত্রিত হয়েছেন। চৌধুরী সোহান আহমেদ সাদ্দামের পরিচালনায় তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন।

শপথে নেতাকর্মীরা বলেন, ‘আমি শপথ করিতেছি যে, বঙ্গবন্ধুকন্যার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তন নির্বিঘ্ন করতে, স্বাধীনতাবিরোধীদের হাত থেকে, শেখ মুজিবের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এ বিষয়ে চৌধুরী সোহান আহমেদ সাদ্দাম বলেন, ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যার স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে নলছিটি উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সর্বদা রাজপথে সক্রিয় থাকবে।

শপথ গ্রহণ কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন নলছিটি উপজেলা নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগঠক রাশেদ অর্ণব।

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজীদ ইবনে আকবর বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo