শিরোনামঃ
বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/নে/র অভিযোগে মামলা  ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশাল জেলা ও মহানগরে অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ দীর্ঘদিন থেকে করছিলেন উত্ত্যক্ত, এবার বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 10, 2026,
  • 30 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

মো. রুস্তম হাওলাদার বলনে, যিনি মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাই কাজের সাব-ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ৭ নভেম্বর (শনিবার) রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বাদলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

ঠিকাদার রুস্তম হাওলাদারের অভিযোগ অনুযায়ী, সড়ক নির্মাণকাজ নির্বিঘ্নে চালাতে তাঁর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন স্থানীয় বিএনপি নেতা মাহবুব মোল্লা। ঠিকাদার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে ও তাঁর ছেলেকে মারধর ও ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ঠিকাদারের ব্যবহৃত ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ডিসকভার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরদিন ৮ নভেম্বর (রোববার) ঠিকাদার রুস্তম হাওলাদার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যা পরবর্তীতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার প্রেক্ষিতে রোববার দিবাগত রাতে বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাহবুব মোল্লা (৪৫): মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মো. মুবিন মোল্লা (২২): মাহবুব মোল্লার ছেলে। মো. সাকিব হাওলাদার (৩৫): তাঁদের সহযোগী।

মোটরসাইকেল নিজের কাছে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা মাহবুব মোল্লা। তাঁর দাবি, সড়ক নির্মাণকাজে তিনিও অংশীদার ছিলেন এবং ঠিকাদার রুস্তম হাওলাদারের কাছে তাঁর ২ লাখ টাকা পাওনা রয়েছে। পাওনা টাকা না দেওয়ায় তিনি মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছিলেন

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার জানান, চাঁদা না পেয়ে মারধর ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo