শিরোনামঃ
বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/নে/র অভিযোগে মামলা  ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশাল জেলা ও মহানগরে অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ দীর্ঘদিন থেকে করছিলেন উত্ত্যক্ত, এবার বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 10, 2026,
  • 36 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ::: পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের জন্য টাকা না পেয়ে বাবার সঙ্গে অভিমান করে এক সন্তানের জনক খাইরুল ইসলাম (২৬) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। খাইরুল ইসলাম ওই গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে।

আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ এবং মারধর করতেন। তার দেড় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বর্তমানে বাবার বাড়িতে রয়েছেন।

তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনতে খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং গালিগালাজ করতেন। গত শনিবার সন্ধ্যায় মাদক সেবনের জন্য তিনি বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা না দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। রাতে খাবার না খেয়ে ঘুমাতে যান। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুরও করেন। পরে রোববার বিকেলে পরিবারের সদস্যরা কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। পরে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আলমগীর হাওলাদারের দাবি, গোয়ালঘর থেকে দড়ি এনে তিনি আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo