শিরোনামঃ
বরিশালে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধ/র্ষ/নে/র অভিযোগে মামলা  ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন নলছিটির নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীরা বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা পটুয়াখালীতে বাবার কাছে মাদক সেবনের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা শেখ হাসিনা ফিরলে সংবর্ধনা জানাবে কে, আবু সাঈদের মা নাকি মুগ্ধর বাবা এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশাল জেলা ও মহানগরে অপরাধের সংখ্যা বেড়েছে ১৩৬টি বরিশালে ঠিকাদারকে মারধর ও চাঁদা দাবি: বিএনপি নেতাসহ গ্রেপ্তার বরিশালের শেবাচিম হাসপাতালের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ দীর্ঘদিন থেকে করছিলেন উত্ত্যক্ত, এবার বাসার সামনেই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 10, 2026,
  • 28 সংবাদটি পঠিক হয়েছে

এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন এক গৃহবধূ। তবে নবজাতকের পিতৃত্ব দাবি করে হাসপাতালে হাজির হন দুই ব্যক্তি। তাদের একজন নিজেকে ওই নারীর স্বামী বলে পরিচয় দেন। অন্যজনও দাবি করেন, নবজাতকের বাবা তিনি। এ নিয়ে হাসপাতালে তৈরি হয় চাঞ্চল্য।

রবিবার(৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের ওই নারী সন্তান জন্ম দেওয়ার সময় তার পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে রবিবার সকালে এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনিই।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের পর বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তারা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। সন্তান জন্ম দেওয়ার কথা বলে তিন মাস আগে শান্তা বাবার বাড়িতে আসেন। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন প্রমাণও উপস্থিত ব্যক্তিদের দেখান এমদাদুল।

তবে এমদাদুলের দাবি অস্বীকার করেছেন শান্তা। তার ভাষ্য, এমদাদুলের সঙ্গে তার বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন। যদিও এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য নথি সম্পর্কে তিনি কোনও ব্যাখ্যা দেননি।

এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও বাবার বাড়িতে যাতায়াত ছিল শান্তার। পরে ২০২৪ সালে নিজের আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের বিয়ে হয়। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। তবে স্থানীয় সূত্রের দাবি, শান্তা ঢাকায় প্রথম স্বামীর সঙ্গে এবং বাবার বাড়িতে যাওয়ার কথা বলে বাকেরগঞ্জে দ্বিতীয় স্বামীর সঙ্গে সময় কাটাতেন।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তির দাবির বিষয়টি সামনে আসার পর তারা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo