শিরোনামঃ
সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রবৃষ্টির শঙ্কা চুরি করে অনুতপ্ত, চিরকুট লিখে ফেরত দিলেন গ্যাস সিলিন্ডার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেননি কেউই, ভোট ২০ আগস্ট ১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা কাফনের কাপড় মাথায় জড়িয়ে অস্ত্র হাতে মহড়া সাবেক ছাত্রদল নেতার স্বপ্নে মৃত কেউ ডাকা কিংবা নিজের মৃত্যু কীসের ইঙ্গিত, হাদিসে যা এসেছে প্রথম দিনেই নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাসে’ বলাকা বাসের ধাক্কা দেশে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে এখন আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ ধরনের ভাতা দিচ্ছে সরকার, বাড়লো আবেদনের সময়

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 19, 2026,
  • 7 সংবাদটি পঠিক হয়েছে
১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক :: ১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছেমঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট একদিনেই দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে।

গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত) হিসাবেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo