শিরোনামঃ
নলছিটির রাকিবুল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত গাড়ি চাপায় ৩ জনকে হত্যা করে যুবক বললেন বাবা সামলে নেবে পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি কালি দিয়ে মোছার চেষ্টা রাষ্ট্রদ্রোহের মামলা ৪ জন রিমান্ডে বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ গ্রামীণ সড়কের কাজে ৩ বছরের ওয়ারেন্টির সুপারিশ সংসদীয় কমিটির প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করবে রাশিয়া: ট্রাম্প হাজিরা খাতায় ৬ শিক্ষকের স্বাক্ষর, উপস্থিত মাত্র ৩,স্কুল পরিদর্শনে হতভম্ব ইউএনও

প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 12, 2026,
  • 17 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা

প্রবাসী বাংলাদেশিদের সঞ্চয় ও বিনিয়োগে চালু করা বিশেষ ব্যাংকিং হিসাব এনআরসিটিএ (নন-রেসিডেন্ট কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে আরও বেশি ব্যাংকে হিসাব খোলার সুযোগ পাবেন প্রবাসীরা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকেও এই হিসাব খোলা যাবে। এ ক্ষেত্রে সঞ্চয়ী, চলতি ও মেয়াদি— প্রয়োজন অনুযায়ী এই তিন ধরনের হিসাব খোলার সুযোগ মিলবে। পাশাপাশি ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে বিদেশ থেকে পাঠানো টাকা এবং নিজের বৈদেশিক মুদ্রা হিসাব থেকে স্থানান্তর করা টাকা এই হিসাবে জমা রাখা যাবে।

সার্কুলারে বলা হয়েছে, এই হিসাবের টাকা দিয়ে দেশে খরচ মেটানো, অন্য হিসাবে টাকা পাঠানো এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। পাশাপাশি এই হিসাবে জমা টাকা জামানত রেখে ঋণ নেয়া যাবে। সেই সঙ্গে হিসাবের মূল টাকা এবং এর ওপর অর্জিত সুদ বা মুনাফা বিদেশে পাঠানো যাবে।

এ ছাড়াও পরিবর্তিত নিয়ম অনুযায়ী অনলাইন ব্যাংকিংয়ের সুযোগ থাকছে। এ ক্ষেত্রে ব্যাংকগুলো প্রবাসীদের জন্য অনলাইনে হিসাব খোলা ও ই-ব্যাংকিং সেবা দিতে পারবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo