শিরোনামঃ
নলছিটির রাকিবুল ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত গাড়ি চাপায় ৩ জনকে হত্যা করে যুবক বললেন বাবা সামলে নেবে পিরোজপুরে ট্রলি ব্যাগে মিলল ৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রবীন্দ্রনাথের গ্রাফিতি কালি দিয়ে মোছার চেষ্টা রাষ্ট্রদ্রোহের মামলা ৪ জন রিমান্ডে বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান সৌদি আরবে বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ গ্রামীণ সড়কের কাজে ৩ বছরের ওয়ারেন্টির সুপারিশ সংসদীয় কমিটির প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করবে রাশিয়া: ট্রাম্প হাজিরা খাতায় ৬ শিক্ষকের স্বাক্ষর, উপস্থিত মাত্র ৩,স্কুল পরিদর্শনে হতভম্ব ইউএনও

যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করবে রাশিয়া: ট্রাম্প

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 12, 2026,
  • 10 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করবে রাশিয়া: ট্রাম্প

রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানির দাম কমানোর লক্ষ্যে মস্কোর সঙ্গে আলোচনার পর রুশ ডিজেল আমদানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে তার প্রশাসন। তবে বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগে ডিজেলের দাম দীর্ঘমেয়াদে কম থাকবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স।শুক্রবার (৯ অক্টোবর) ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ‘অত্যন্ত সফল’ আলোচনা হয়েছে। এ আলোচনায় রাশিয়া অবিলম্বে যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে। এই পরিমাণ প্রায় ২২ লাখ ৫০ হাজার ব্যারেল জ্বালানির সমান। যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১৫ লাখ ব্যারেল ডিজেল রপ্তানি করে।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ঘোষণার পর ডিজেলের দাম কমতে শুরু করে। তবে বিশ্লেষকদের মতে, বাজারে সরবরাহ বাড়াতে এই চুক্তির প্রভাব সীমিত হতে পারে।

যুক্তরাষ্ট্রে কৃষিকাজ, ঘরবাড়ি গরম রাখা এবং পণ্য পরিবহনের ট্রাকে ডিজেলের ব্যাপক ব্যবহার রয়েছে। বর্তমানে জ্বালানিটির দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে কংগ্রেসে নিজেদের সামান্য ব্যবধানে থাকা নিয়ন্ত্রণ ধরে রাখতে চান ট্রাম্পের রিপাবলিকান দলের নেতারা। জ্বালানির উচ্চমূল্য তাঁদের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে।

ট্রাম্পের সঙ্গে আলোচনার পর পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সহযোগিতার প্রশংসা করেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, গত মাসে ওয়াশিংটন সফরের সময় দিমিত্রিয়েভ যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানির অনুমতি দেওয়ার জন্য রাশিয়ার প্রধান তেল কোম্পানিগুলোর পক্ষে মার্কিন কর্মকর্তাদের কাছে আবেদন করেছিলেন।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে ২০২৫ সালের অক্টোবরে দেশটির তেল কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য ছিল মস্কোর রাজস্ব কমিয়ে যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করা। এখন ডিজেল রপ্তানির সুযোগ পেলে রাশিয়া কয়েক বিলিয়ন ডলার আয় করতে পারে, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পুতিনকে সহায়তা করতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo