শিরোনামঃ
অনুমোদন ছাড়া সোশ্যাল মিডিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম-লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বরিশালে শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার নতুন ওসি মো: মনিরুল ইসলাম আইএমএফের শর্ত মানতে নারাজ বাংলাদেশ বাতিল হচ্ছে ঋণচুক্তি: অর্থমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়ল বরিশাল নগরীতে নিত্যপণ্যের দোকানে ধরা পড়ল অনিয়ম, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা পাঠ্যবইয়ে বড় বদল বাদ পড়েছে রবীন্দ্রনাথের কবিতা পিরোজপুরে গৃহবধূকে হত্যা মালামাল লুট,ঘরে মিলল বিবস্ত্র লাশ মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস

মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 5, 2026,
  • 0 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে মালয়েশিয়া। চলতি বছরের প্রথম নয় মাসে দেশজুড়ে ১০ হাজার ৩৭৪টি অভিযানে বিভিন্ন দেশের ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর নিউ স্ট্রেইটস টাইমসের।শনিবার (৩ অক্টোবর) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আওতায় বিভিন্ন স্থানে মোট ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনকে পরীক্ষা বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্য থেকে ৩৭ হাজার ৩১৩ জনকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, কর্তৃপক্ষ এবার শুধু অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে অভিযান সীমাবদ্ধ রাখছে না। যারা অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন কিংবা তাদের উপস্থিতি থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন; তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে।বিবৃতিতে বলা হয়, চলতি বছরের প্রথম নয় মাসে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তা গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬৯২ জনই মালয়েশিয়ার নাগরিক।

সাইফুদ্দিন বলেন, শুধু অবৈধ অভিবাসীদের আটক করলেই হবে না; যারা তাদের নিয়োগ, আশ্রয় ও সুবিধা দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। অবৈধ শ্রমিক নিয়োগের মাধ্যমে কম খরচে শ্রম পাওয়ার প্রবণতা এই সমস্যাকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছে।

মালয়শিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে এ ধরনের মামলায় ৩৪৬ জন নিয়োগকর্তা গ্রেপ্তার হয়েছিলেন। ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৫৯ জনে। ২০২৫ সালে গ্রেফতার হন ২ হাজার ২০২ জন। আর ২০২৬ সালের প্রথম নয় মাসেই গ্রেপ্তারের সংখ্যা ১ হাজার ৮০৯।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo