আবহাওয়া ডেস্ক :: দেশের ৪ বিভাগে বৃষ্টির আভাস
দেশের রংপুর, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।রোববার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।