শিরোনামঃ
ভারত ফারাক্কা আটকালে আমরা তিস্তা আটকাবো: স্বাস্থ্যমন্ত্রী বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ে জড়িত ৪৮ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি বরিশাল অঞ্চলে বিদ্যুৎ ঘাটতি পুনরায় চাহিদার ৪০ ভাগের ওপরে, ফলে দিনরাত ২৪ ঘণ্টাই ভয়াবহ লোডশেডিং বিশ্ববাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম আত্মহত্যা মামলায় দ্বিতীয় স্ত্রীর পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা শ্বশুরবাড়িতে জামাইকে গলাকেটে হত্যা হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের এই পাঁচ রোগে নীরবে বাংলাদেশে আকস্মিক মৃত্যুর ঝুঁকি বাড়ছে

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 1, 2026,
  • 21 সংবাদটি পঠিক হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :: হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের

হজযাত্রীদের যাত্রা আরও সহজ ও গোছালো করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য একটি নতুন প্যাকেজ নিয়ে এসেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা একটিমাত্র চুক্তির মাধ্যমেই পাওয়া যাবে। খবর গালফ নিউজের।ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি দেয়া হবে, যা হাজিরা দেশটিতে পা রাখার পর থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত পুরো সময়টায় দারুণভাবে কাজে লাগবে। এই প্যাকেজে মূলত রয়েছে মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা।

এর বাইরেও হাজিরা চাইলে নিজেদের পছন্দমতো কিছু বাড়তি সুবিধাও বেছে নিতে পারবেন।
নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো খুব সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করতে পারবে।

১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতি হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণে বড় ভূমিকা রাখবে। এই লক্ষ্যে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়।

এ ছাড়া পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে দীর্ঘদিন ধরেই আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে সৌদি আরব।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo