শিরোনামঃ
ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান অভিযুক্ত গ্রেপ্তার কোন শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত, কী বলছে প্রত্যর্পণ চুক্তি? রিট খারিজ: প্রথম শ্রেণিতে লটারি, বাকি শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঝালকাঠির রাজাপুরে জয়বাংলা স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃ/ত্যু: চার নার্সকে শোকজ! গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি বরিশালে পর্যাপ্ত চিকিৎসক-নার্স নেই, তিন ক্লিনিককে জরিমানা ইলিশের প্রজননে ধাক্কা: ডিম ছাড়ার হার কমেছে ১২ শতাংশ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই মরেও নেই রেহাই! মৃ’ত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মা’ম’লা’য় আ’সা’মি বীর মুক্তিযোদ্ধা

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 16, 2026,
  • 39 সংবাদটি পঠিক হয়েছে

গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি

নিউজ ডেস্ক ::: গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে ডিসির পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া এই জেলার পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে অন্য জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি পদে বদলি করে আজ রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি পদে বদিল করা হয়েছে। আর ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ জেলা শহর। আজ সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা।

তাঁদের মিছিলে পুলিশের ব্যারিকেড ও একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর গোপালগঞ্জ জেলার শীর্ষ কর্মকর্তা পদে রদবদল আনল সরকার।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo