শিরোনামঃ
ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান অভিযুক্ত গ্রেপ্তার কোন শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত, কী বলছে প্রত্যর্পণ চুক্তি? রিট খারিজ: প্রথম শ্রেণিতে লটারি, বাকি শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঝালকাঠির রাজাপুরে জয়বাংলা স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃ/ত্যু: চার নার্সকে শোকজ! গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি বরিশালে পর্যাপ্ত চিকিৎসক-নার্স নেই, তিন ক্লিনিককে জরিমানা ইলিশের প্রজননে ধাক্কা: ডিম ছাড়ার হার কমেছে ১২ শতাংশ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই মরেও নেই রেহাই! মৃ’ত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মা’ম’লা’য় আ’সা’মি বীর মুক্তিযোদ্ধা

বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃ/ত্যু: চার নার্সকে শোকজ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 16, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃ/ত্যু: চার নার্সকে শোকজ!

বরগুনা প্রতিনিধি :: বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন (২৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ উঠেছে।

অসুস্থতার কথা বারবার জানানোর পরও নার্সরা গুরুত্ব দেননি এবং রোগীকে ‘অভিনয় করছেন’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার সিনিয়র স্টাফ নার্স আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৪ নভেম্বর) দেওয়া নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মামুনকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তবমি শুরু হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বারবার নার্সদের ডেকেও যথাসময়ে সাড়া পাওয়া যায়নি। তবে অভিযুক্ত নার্সরা দায়িত্বে অবহেলা ও খারাপ আচরণের অভিযোগ অস্বীকার করেছেন।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ ঘটনার তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo