শিরোনামঃ
ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে নারীকে হত্যা, ১৪ মাস পর প্রধান অভিযুক্ত গ্রেপ্তার কোন শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে ভারত, কী বলছে প্রত্যর্পণ চুক্তি? রিট খারিজ: প্রথম শ্রেণিতে লটারি, বাকি শ্রেণিতে ভর্তি পরীক্ষা ঝালকাঠির রাজাপুরে জয়বাংলা স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী বরগুনা জেনারেল হাসপাতালে রোগীর মৃ/ত্যু: চার নার্সকে শোকজ! গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার, এসপি বদলি বরিশালে পর্যাপ্ত চিকিৎসক-নার্স নেই, তিন ক্লিনিককে জরিমানা ইলিশের প্রজননে ধাক্কা: ডিম ছাড়ার হার কমেছে ১২ শতাংশ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই মরেও নেই রেহাই! মৃ’ত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মা’ম’লা’য় আ’সা’মি বীর মুক্তিযোদ্ধা

ইলিশের প্রজননে ধাক্কা: ডিম ছাড়ার হার কমেছে ১২ শতাংশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 16, 2026,
  • 33 সংবাদটি পঠিক হয়েছে

ইলিশের প্রজননে ধাক্কা: ডিম ছাড়ার হার কমেছে ১২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক :: মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পরও প্রত্যাশিত হারে ডিম ছাড়েনি ইলিশ। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রাথমিক পর্যবেক্ষণে এবার মা ইলিশের ডিম ছাড়ার হার পাওয়া গেছে প্রায় ৪০ শতাংশ, যা গত তিন বছরের তুলনায় ১০ থেকে ১২ শতাংশ কম। নিষেধাজ্ঞার মধ্যেও নির্বিচারে ইলিশ শিকার, নজরদারির ঘাটতি ও সমন্বয়হীনতাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এমন পরিস্থিতিতে ইলিশের প্রজনন সাফল্য নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। মৎস্যজীবী ও ব্যবসায়ীদের আশঙ্কা, এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমের উৎপাদন ও ইলিশের বাজারে। প্রশ্ন উঠেছে ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যক্রম নিয়েও।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তায়েফা আহমেদ বলেন, তিনি নিজে চার-পাঁচ দিন নদীতে নেমেছেন। তাঁর টিম ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুর, ভোলার ইলিশা, মনপুরা, হাতিয়ায় মা ইলিশ নিয়ে পর্যবেক্ষণ করেছে। তাঁদের প্রাথমিক গবেষণামতে, মা ইলিশের এবার ডিম ছাড়ার প্রবণতা কোথাও ৩০ শতাংশ, কোথাও ৩৫, আবার কোথাও সর্বোচ্চ ৪০ শতাংশ পাওয়া গেছে।

তাঁরা দেখেছেন, জাল ফেলে ধরা পাঁচটি ইলিশের মধ্যে তিনটিতে ডিম পাওয়া গেছে। নিষেধাজ্ঞার প্রথম দিন ৮ অক্টোবর বৈরী আবহাওয়ায়ও চাঁদপুর সদরে জাল ফেলতে গিয়ে দেখেছেন দুটি ইলিশের একটি মেল, আরেকটি ফিমেল। ধরা পড়া মা ইলিশ বিবেচনায় নিয়ে তাঁরা ধারণা করেন যে কত শতাংশ ডিম ছেড়েছে। সে অনুযায়ী, এবার প্রায় ৪০ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে পারে।

যদিও গত বছর ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানের সময় সারা দেশে মা ইলিশের প্রজনন সফলতার (ডিম ছাড়ার) হার ছিল ৪৯ দশমিক ২৭ শতাংশ। আগের বছর ইলিশের ডিম ছাড়ার সক্ষমতা ছিল ৫২ শতাংশ এবং ২০২৩ সালে ছিল ৫২ দশমিক ২ শতাংশ।

মেঘনাঘেরা হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, এবার মা ইলিশের ডিম ছাড়ার প্রবণতা কমেছে। কারণ, এ বছর ততটা ইলিশ সংরক্ষণ করা যায়নি এবং সংশ্লিষ্ট সব মহল সহযোগিতা করেনি। তা ছাড়া মা ইলিশ সংরক্ষণবিষয়ক প্রকল্প না থাকায় আর্থিক সংকট দেখা দেয়।

তিনি বলেন, ‘সরকারের উচ্চপর্যায় থেকে যদি বলা হতো যে মেঘনায় কেউ নামতে পারবে না, তাহলে কি মাছ ধরতে পারত কেউ?’ আসলে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন মাহফুজ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo