শিরোনামঃ

আইএমএফের শর্ত মানতে নারাজ বাংলাদেশ বাতিল হচ্ছে ঋণচুক্তি: অর্থমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, October 5, 2026,
  • 23 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: আইএমএফের শর্ত মানতে নারাজ বাংলাদেশ বাতিল হচ্ছে ঋণচুক্তি: অর্থমন্ত্রী

আইএমএফের কোনো শর্ত বাংলাদেশ আর মানবে না এবং সরকার তাদের ঋণের চুক্তি বাতিল করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার (৪ অক্টোবর) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে, বিশ্ব বিনোয়োগকারী সপ্তাহের আয়োজন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যন্ড এক্সচেঞ্জ কমিশন। ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আইএমএফের ঋণ চুক্তি বাতিল করে আমরা নিজ পায়ে দাড়ানোর উদ্যোগ নিয়েছি। দাতা সংস্থার সাহায্য ছাড়াই ২০৩৪ সালে ট্রলিয়ন ডলারে পৌঁছাবে বাংলাদেশের অর্থনীতি।

আর্থিক খাতের মতো পুঁজিবাজারও গর্তে পড়েছে জানিয়ে, এ খাতকে টেনে তোলার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অসন্তোষ এবং আস্থা সংকটে ভুগছে পুঁজিবাজারে। অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এই খাত নিয়ে এবার সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এ খাতকে টেকসই করতে নতুন নীতিমালা হাতে নেওয়া হয়েছে বলে জানান খাত সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতির মতো পুঁজিবাজারও খাদে পড়েছে। এ খাতকে টেনে তুলতে নানা পদক্ষেপের কথা বলেনে তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo