শিরোনামঃ
বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশের এএসআই, স্বেচ্ছাসেবক দলনেতা ও নারীসহ আটক ৪ পদ্মা সেতুর প্রভাব : ভান্ডারিয়া-বানারীপাড়া-ঢাকা নৌরুটে থমকে গেছে লঞ্চ চলাচল, বিপাকে ব্যবসায়ী ও যাত্রীরা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে ফোর লেন ও ফুটওভার ব্রিজ, দীর্ঘদিনের দাবি পূরণে আনন্দিত শিক্ষার্থীরা বরিশাল ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি মুক্তিযুদ্ধের যে সত্য, তা লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে গড়া সত্য ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা স্বামীকে দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি দাফন

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, October 8, 2026,
  • 16 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।নতুন দাম অনুযায়ী, বর্তমানে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম পড়বে ১৮২ টাকা ৭১ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দশমিক ১ দশমিক ১৮৮২ ডলার।এর আগে সেপ্টেম্বর মাসজুড়ে দেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৬৫ পয়সা নির্ধারিত ছিল। এ ছাড়া আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার। এই হিসাবে চলতি অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা এবং আন্তর্জাতিক ফ্লাইটে শূন্য দশমিক ১১ সেন্ট দাম বৃদ্ধি পেয়েছে।দাম বাড়ানোর বিষয়ে বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১ এর আন্তর্জাতিক বাজার মূল্য প্ল্যাটস রেটের (Platts Rate) গড় এবং এই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে (LC Settlement) মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২(খ) ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১ এর মূল্যহার সমন্বয় করা হলো। এ আদেশ বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo