শিরোনামঃ
তিন বছরের ব্যবধানে পায়রা বন্দরে বিদেশি জাহাজ ১১১ থেকে কমে ২৯টি বরিশালে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বরিশালে ক’কটে’ল সদৃশ্য বস্তু উদ্ধার বরিশালের কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, বাধ্যতামূলক অবসরে ৪৪তম বিসিএসের প্রবেশপত্রে জালিয়াতি পিএসসি’র সব পরীক্ষায় নিষিদ্ধ প্রার্থী এক সপ্তাহের ব্যবধানে বঙ্গোপসাগরে দুই ঘূর্ণিঝড়, বরিশাল উপকূলে বাড়ছে সতর্কতা এইচএসসির ফল বিপর্যয়, উচ্চশিক্ষায় খালি থাকবে ৮ লাখের বেশি আসন দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একই সময়ে হাসপাতালে ভর্তি ১৯২৯ নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে বিদেশি গাপ্পিকে ছাড়িয়ে দেশীয় নাপিত খয়রা 

নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 2, 2026,
  • 1 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নির্দেশনার বাইরে গিয়ে নিজেরাই পরিচ্ছন্নতায়, সেলফি রোডে ঘাস কাটলেন বিভাগীয় কমিশনার-ডিসি

পরিচ্ছন্নতা অভিযান মানেই শুধু নির্দেশনা দেওয়া কিংবা আনুষ্ঠানিক উদ্বোধন নয়, সেই প্রচলিত ধারণার বাইরে গিয়ে নিজেরাই হাতে-কলমে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিলেন বরিশালের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক। নগরীর সেলফি রোডে তাঁদের ঘাস কাটতে ও আগাছা পরিষ্কার করতে দেখা গেছে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার নান্দনিক সেলফি রোডে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন এবং প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

অভিযানে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ ও জেলা প্রশাসক মামুন খন্দকার শুধু উপস্থিত থেকেই দায়িত্ব শেষ করেননি, নিজেরাই ঘাস কাটার কাজে অংশ নেন। তাদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে যোগ দেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিডি ক্লিনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

এ সময় সড়কের দুই পাশের ঘাস, ঝোপঝাড় ও আগাছা পরিষ্কারের পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

কর্মকর্তাদের এমন সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার বার্তা তুলে ধরা হয়। তাঁদের মতে, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব কেবল সিটি করপোরেশন কিংবা প্রশাসনের নয়, প্রত্যেক নাগরিকেরও রয়েছে সমান দায়িত্ব।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo