শিরোনামঃ
নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার  জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দল খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ধর্ষণের মামলায় বরিশাল জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি জয় গ্রেফতার বরিশাল সিটি কর্পোরেশনের প্রস্তাবিত বাজেটে যা থাকছে বরিশালে ঝাড়ফুঁকে ঝুঁকছেন রোগীরা, বাড়ছে ঝুঁকি ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, দুই ট্রলার মালিককে জরিমানা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকের নামের বানান ভুল লেখায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, শিক্ষার্থীর ক্ষোভ প্রকাশ ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না হাসিনা বললেন মোদি বরিশাল নগরীতে স্বর্ণের দোকানে পরিচয়, কুরআনের দোহাই দিয়ে প্রতারণা: প্রেমিক এখন গরাদে

খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 1, 2026,
  • 10 সংবাদটি পঠিক হয়েছে

খুব শিগগিরই গণমাধ্যম কমিশনের খসড়া নীতিমালা অনুমোদনে জমা হচ্ছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

নিজস্ব প্রতিবেদক : দেশের গণমাধ্যমকে আরও স্বাধীন, দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও পেশাদার কাঠামোর মধ্যে আনতে সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন (এমপি)। তিনি বলেছেন, “কমিশন গঠনের লক্ষ্যে প্রণীত অ্যাকশন প্ল্যান ও খসড়া নীতিমালা খুব শিগগিরই সরকারের অনুমোদনের জন্য জমা দেওয়া হবে।”

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠিত হলে সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, জবাবদিহি ও নৈতিক চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে একটি কার্যকর কাঠামো তৈরি হবে। এতে সৎ, দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকরা রাষ্ট্রীয়ভাবে উৎসাহ ও প্রাতিষ্ঠানিক সহায়তা পাবেন। একই সঙ্গে যারা সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড লঙ্ঘন করবেন, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় জবাবদিহির ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি বলেন, “একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের বিকল্প নেই। সরকার এমন একটি পরিবেশ নিশ্চিত করতে চায়, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে, পেশাদারিত্বের সঙ্গে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে পারবেন। প্রস্তাবিত গণমাধ্যম কমিশন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “গণমাধ্যমের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; সাংবাদিক, গণমাধ্যম মালিক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।”

বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আখতার ফারুক শাহিন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নিকুঞ্জবালা পলাশ, সাধারণ সম্পাদক শাহীন হাফিজ, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি কাজী মিরাজ, দৈনিক শাহানামার সম্পাদক কাজী আজাদ, বাংলাভিশনের সালেহ টিটু, দীপ্ত টিভির র্তুজা জুয়েল, নাগরিক টিভির শাহিন হাসান, আগামীর সময়ের তন্ময় তপু, দেশ টিভির শাকিল মাহমুদ এবং মোহনা টিভির শেখ শামীমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভায় সাংবাদিক নেতারা গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের জন্য একটি নিরাপদ ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তারা বলেন, “প্রস্তাবিত গণমাধ্যম কমিশন যেন সাংবাদিকদের অধিকার রক্ষার পাশাপাশি সংবাদপেশার মর্যাদা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।”

অনুষ্ঠিতে বরিশালের প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও অন্যান্য গণমাধ্যমের বিপুলসংখ্যক সংবাদকর্মী অংশ নেন। মতবিনিময় সভায় সাংবাদিকতা পেশার বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং গণমাধ্যমের ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo