শিরোনামঃ
বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ আতরের তীব্র গন্ধে অসুস্থ ২১ শিক্ষার্থী, বিদ্যালয়জুড়ে আতঙ্ক পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ, ১০০ মাদ্রাসাকে শোকজ ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি প্রধানমন্ত্রীর আশ্বাস: আজ রাত থেকেই সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে গ্যাস-বিদ্যুৎ ধর্মীয় পরিচয় নিয়ে মা-বাবার মধ্যে বিরোধ, ৮ দিন পরে দাফন বরিশালে ভূমি অফিসে ৩১ নামজারির আবেদন পেন্ডিং, দুই কর্মকর্তাকে শোকজ বরিশালে শ্যালিকার সাথে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা, এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন সাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার 

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 1, 2026,
  • 129 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

 

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধ পিয়ার আলীর (৮৪) মরদেহ ৩৬ ঘণ্টা পর ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইছামতি নদীর খারহাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পিয়ার আলী গাজী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত ছফেদ আলী গাজীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে পরিবারের অগোচরে জাল নিয়ে কালিন্দী নদীতে মাছ ধরতে যান পিয়ার আলী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, কালীগঞ্জ থানা পুলিশ, বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্য, খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দল দিনভর নদীতে অনুসন্ধান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

একপর্যায়ে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী ইছামতি নদীর খারহাট এলাকায় মাছ ধরার সময় এক জেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে নিহতের ছেলে আব্দুস সবুরকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo