শিরোনামঃ
বরিশাল রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের ফুলের শুভেচ্ছা উজিরপুরে ৭৫ লাখের সড়কে দুই মাসেই ধস: তদারকি নিয়ে প্রশ্ন, আঙুল এলজিইডির দিকে বরিশালে ইয়াবা কিনতে গিয়ে গণধোলাই এর শিকার কলেজ কর্মচারী কলকাতায় হোটেলে আগুন লেগে ৯ বাংলাদেশির মৃত্যু মৃত মুক্তিযোদ্ধার গেজেট নিয়ে ‘নাম কাড়াকাড়ি’, ১০ মাসেও শেষ হয়নি তদন্ত মাদক নিরাময়কেন্দ্রের আড়ালে বন্দিশালা: ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তা বদলি বাড়ল জ্বালানি তেলের দাম বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক তাজা মাছের চড়া দাম, ঘুষের বাজার নামে পরিচিত বরিশালের চৌমাথা বাজার

বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, August 20, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন করে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘এ-৩’সহ অন্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট হালনাগাদ থাকলে প্রযোজ্য ‘কেওয়াইসি’ বিধি পরিপালন সাপেক্ষে ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিট হালনাগাদ আছে কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি পরিপালন সাপেক্ষে হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নিতে হবে।
সার্কুলার অনুযায়ী, ‘এ৩’ এবং অন্যান্য কর্মসংস্থান ভিসা ক্যাটাগরির আওতায় বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা ব্যাংকের মাধ্যমে তাদের বেতন ও ভাতা গ্রহণ করতে পারবেন। এতে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলে তাদের ব্যাংক হিসাব খোলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রের বিষয়টি উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘এ-৩’ ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতাদি ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয়। নির্ধারিত মেয়াদ শেষ হলে সেটি নবায়নও করতে হয়।

ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও দেওয়া থাকে। ফলে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সংশ্লিষ্ট বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে বৈধ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo