শের-ই-বাংলা মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো: মজিবুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, July 5, 2026,
  • 55 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: শের-ই-বাংলা মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো: মজিবুর রহমান

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দেশের দুটি সরকারি মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা এ প্রজ্ঞাপনে জানানো হয়, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক) ডা. মোঃ মজিবুর রহমান -কে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মোহাম্মদ মজিবুল হক কে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করতে হবে। পাশাপাশি যোগদানের পর পিডিএস (PDS) হালনাগাদ করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo