শিরোনামঃ
বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের ভিসা থাকলেই ভারতে প্রবেশ করা যাবে না: দিল্লি হাইকোর্ট ১০ তলা থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 17, 2026,
  • 71 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীম

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব এম জে আরিফ বেগের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ-উল-আজীমকে প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুসারে আগামী ২৩ জুলাই, ২০২৬ তারিখ বিকেলে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদানপূর্বক ওইদিন বিকেল থেকে আগামী ২২ জুলাই, ২০২৯ তারিখ বিকেল পর্যন্ত মোট ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসাবে নিয়োগ প্রদান করা হলো।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ২০২৩ সালের ২৪ জুলাই ৩ বছরের জন্য দেশের ১৭তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। মেয়াদ শেষ হওয়ার আগে সবশেষ বৃহস্পতিবার সেনা সদর দপ্তরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo