শিরোনামঃ
বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের ভিসা থাকলেই ভারতে প্রবেশ করা যাবে না: দিল্লি হাইকোর্ট ১০ তলা থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

কাপ্তাই লেকের পানি বাড়ছে: ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, July 17, 2026,
  • 73 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: কাপ্তাই লেকের পানি বাড়ছে: ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি

কাপ্তাই লেকের পানির উচ্চতা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে গেট আংশিক খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির প্রবাহের কারণে পানির এই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার পর যেকোনো সময় এই গেটগুলো খুলে অতিরিক্ত পানি নিষ্কাশন শুরু হতে পারে।বৃহস্পতিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট (এমএসএল), যেখানে লেকের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট। বর্তমান পরিস্থিতি বিবেচনায় শনিবার সকালের দিকে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রাথমিক পর্যায়ে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক অতিরিক্ত পানি প্রবাহিত হবে।কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, লেকের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তন অনুযায়ী স্পিলওয়ে খোলার সময়সূচি পরিবর্তন হতে পারে। এছাড়া পানির প্রবাহ আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেটগুলো আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

তিনি আরও জানান, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং এগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় গেট খোলার সময় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। পরবর্তী পরিস্থিতি বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo