এসি বাসে গাঁজা নিয়ে ধরা জামাই-শ্বশুর ও মেয়েসহ ৫ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, July 22, 2026,
  • 20 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: এসি বাসে গাঁজা নিয়ে ধরা জামাই-শ্বশুর ও মেয়েসহ ৫ জন

 

কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি গাঁজা এনে বিক্রির সময় শ্বশুর, মেয়ে ও জামাইসহ পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় এক নারী আসামির সঙ্গে থাকা আনুমানিক ছয় মাস বয়সী একটি ছেলেশিশুকেও উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুর বাজার এলাকার পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং স্টেশনের সামনে ঢাকা থেকে আসা একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে তিনটি ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো আটটি পোটলায় থাকা মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় দুই কেজি করে গাঁজা ছিল।

আটক ব্যক্তিরা হলেন— শিবগঞ্জ উপজেলার মো. সুইট (২৪), মো. মতিউর রহমান (৪০), মো. জিহাদ আলী (২০), মো. অসীম আলী (২০) ও মোসা. মমেনা খাতুন (২৪)। তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়। মমেনা খাতুন মতিউর রহমানের মেয়ে

ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
ডিএনসি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় গিয়ে গাঁজা সংগ্রহ করেন। পরে সোমবার (২১ জুলাই) সকালে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দেন। দীর্ঘদিন কুমিল্লায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে মো. সুইট সেখানে একটি মাদকচক্রের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। এরপর বিভিন্ন সময়ে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় মাদক কারবারিদের কাছে সরবরাহ করতেন। এবারও একই উদ্দেশ্যে তারা সংঘবদ্ধভাবে ১৬ কেজি গাঁজা নিয়ে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে আইনি ব্যবস্থার প্রক্রিয়া সম্পন্ন করছেন। একই সঙ্গে এই মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo