চলতি মাসে ৩ লঘুচাপের পূর্বাভাস, প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, October 3, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

নিউজ ডেস্ক :: চলতি মাসে ৩ লঘুচাপের পূর্বাভাস, প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূল

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে ভারি বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি (এক মাসের) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এই পূর্বাভাস প্রকাশ করা হয়।

অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo