শিরোনামঃ
বরিশালের সন্তান ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী বাজারে চড়া সবজির দাম, মাছেও নেই স্বস্তি দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক ট্রাম্পের সঙ্গে ছবি শেয়ার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাসের টিকিট নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ১০ বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে অসম্মানজনক ও অবমাননাকর শব্দের প্রতিবাদ জামায়াতের ভিসা থাকলেই ভারতে প্রবেশ করা যাবে না: দিল্লি হাইকোর্ট ১০ তলা থেকে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, October 4, 2026,
  • 8 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান ও তার সহযোগী ধারালো অস্ত্রসহ আটক

বরিশাল নগরীর বটতলা এলাকায় আলোচিত ‘স্ট্যালিন কিশোর গ্যাং’-এর প্রধান মো. স্ট্যালিন (২২) ও তার সহযোগী মো. সোহেলকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে কোতোয়ালি মডেল থানার একটি চৌকস আভিযানিক দল অংশ নেয়।

পুলিশ জানায়, আটক মো. স্ট্যালিন (২২) বটতলা ১ নম্বর গলি, দুদক অফিসের বিপরীতে, বিসিসি ১৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. সোহেলের ছেলে। অপর আটক মো. সোহেল একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশের দাবি, স্ট্যালিন বটতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ইভটিজিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo