শিরোনামঃ
সেনাবাহিনীর পরিচয়ে প্রেমের ফাঁদ, যুবকের এক বছরের কারাদণ্ড ফাঁসির রায় মাথায় নিয়ে ৬ বছর কনডেম সেলে মিন্নি, কবে শেষ হবে অপেক্ষা পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী। রাতে বাবাকে লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সকালে মিলল স্কুল ছাত্রীর নিথর দেহ। কর্মী দক্ষতা বাড়াতে বরিশাল মহানগর ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু আর্জেন্টিনা অধ্যায় শেষ, এবার মেসির নতুন তিন লক্ষ্য শিশু চোখের সমস্যায় কি কেবল স্ক্রিনের ব্যবহার দায়ী, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ ফ্যামিলি কার্ডের আশায় দিলেন টিপসই, পরে জানলেন বিয়ে হয়ে গেছে স্কুল ফিডিংয়ের বনরুটিতে পোকা, অভিভাবকদের ক্ষোভ ও উদ্বেগ

সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা শুরু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, October 9, 2026,
  • 24 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা শুরু

বরিশালের বানারীপাড়া উপজেলার প্রধান নদী সন্ধ্যায় মা ইলিশের প্রজনন মৌসুম রক্ষায় ২২ দিনের বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ই অক্টোবর থেকে ২৯ শে অক্টোবর মা ইলিশ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে ইলিশ নিধন রোধে সন্ধ্যা নদীজুড়ে বিশেষ তদারকি চালোনো হবে। অসাধু জেলেরা যাতে দ্রুতগামী ‘ফাইটার বোট’ ব্যবহার করে আইন অমান্য করতে না পারে, সেজন্য সব ধরনের গতিশীল নৌযান চলাচলের ওপর কঠোর কড়াকড়ি ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ সময়ে নদীপথে অপরাধ দমনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করবে।
​মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ অভিযানকে সফল করতে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। বরিশাল-২ আসনের মাননীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু’র নির্দেশনায় বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা সাফ জানিয়ে দিয়েছেন, ইলিশ নিধনের সাথে দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে উপজেলার বিভিন্ন পয়েন্ট ও স্পটে নেতাকর্মীদের সজাগ থেকে প্রশাসনকে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
​চলতি মৌসুমে প্রজনন নিশ্চিত করতে উপজেলার বেশ কয়েকটি স্পর্শকাতর পয়েন্টে কড়া নজরদারি রাখার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পয়েন্টগুলো হলো— দান্ডয়াট, জম্বদ্বীপ, কাজলাহার, বোসেরহাট, দাসেরহাট, বটতলা, নলশ্রী, তালাপ্ৰাসাদ, খেজুরবাড়ি, কালিরবাজার, নয়াবাজার, মসজিদ বাড়ি, চিড়াপাড়া ও মিরেরহাট।
​প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সমন্বিত বার্তা অনুযায়ী, সরকারি আদেশ অমান্য করে মা ইলিশ নিধনে কেউ লিপ্ত হলে তাকে কোনো আইনি কিংবা দলীয় ছাড় দেওয়া হবে না; জিরো টলারেন্স নীতিতে নেওয়া হবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo