শিরোনামঃ
বরিশালে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বরিশালের উপকূলে বাড়ছে শঙ্কা তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯  বরিশালে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী মাওলানা ভাসানীর জীবনাদার্শ! রামিসাকে ধ র্ষণ-হ ত্যা : হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল। ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 18, 2026,
  • 5 সংবাদটি পঠিক হয়েছে

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক
নিউজ ডেস্ক :: ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে শেখ পরিবারের অন্তত ১৪ সদস্যসহ আসামি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে।

ইতিমধ্যে এসব মামলার সাতটিতে অভিযোগপত্র দিয়েছে দুদক। অন্য ১৭টি মামলা এখনো তদন্তাধীন। সেই সঙ্গে এসব মামলায় জমি, বাড়ি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাবসহ বিপুল পরিমাণ সম্পদ জব্দের পাশাপাশি পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগও নেওয়া হয়েছে।

দুদক সচিব বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ছয়টি মামলার রায় হয়েছে। এসব রায়ের অধিকাংশই পূর্বাচলে প্লট বরাদ্দ-সংক্রান্ত।

সাইদুর রহমান জানান, এসব মামলার তদন্তে পূর্বাচলে ৬০ কাঠা জমি, একটি বিলাসবহুল বাড়ি, ৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে। জব্দ করা জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

দুদক সচিব আরও বলেন, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে রেড নোটিশ জারির জন্য সংশ্লিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে, সেটি সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে।

সাইদুর রহমান খান বলেন, বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কমিশন। যৌথ তদন্ত দল মামলাগুলো নিয়ে কাজ করছে। অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। কমিশন নিয়মিত এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo