শিরোনামঃ
বরিশালে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘আকভান’, বরিশালের উপকূলে বাড়ছে শঙ্কা তেহারিতে কাপড়ের রং, হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯  বরিশালে নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী মাওলানা ভাসানীর জীবনাদার্শ! রামিসাকে ধ র্ষণ-হ ত্যা : হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল। ডিসেম্বরে বড় নাশকতার আশঙ্কা, গোয়েন্দা নজরদারিতে পুরো দেশ

দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, November 18, 2026,
  • 4 সংবাদটি পঠিক হয়েছে

দুই মাস ধরে সড়কে ড্রেজার পাইপ, দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী

বরগুনা প্রতিনিধি :: রাতে ছেলেকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন রাশেদা বেগম (৫০)। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী এলাকার শাহাদাত হোসেনের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে পাথরঘাটা বাজার থেকে ছেলে শাহজালালের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাশেদা বেগম। পথে চৌরাস্তা এলাকায় সড়কের ওপর ফেলে রাখা উঁচু ড্রেজার পাইপের ওপর মোটরসাইকেলের চাকা উঠে গেলে তিনি ছিটকে সড়কে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে শাহজালাল জানান, সড়কের ওপর ফেলে রাখা ড্রেজার পাইপের আশপাশে রাতে কোনো সতর্কতামূলক সংকেত বা আলোর ব্যবস্থা ছিল না। ফলে অন্ধকারে তাঁরা পাইপটি দেখতে পাননি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস ধরে ড্রেজার পাইপের মাধ্যমে বিভিন্ন স্থানে বালু ফেলার কাজ চলছে। এ জন্য সড়কের ওপর উঁচু করে পাইপ ফেলে রাখা হয়েছে। এসব পাইপের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি বারবার জানানো হলেও পাইপ অপসারণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাঁদের।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ছেলে ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁরা মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo