শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 17, 2026,
  • 34 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে, আহত ইয়াসিন হাওলাদার পরমানন্দশাহা গ্রামের আমিরুল ইসলাম হাওলাদারের ছেলে।

ঘটনাটি ঘটেছে রবিবার ১৫ নভেম্বর রাত ১১টার দিকে উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দসাহা এলাকায় একটি স্থানীয় মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ইয়াসিনের পিতা আমিরুল ইসলাম বাদী হয়ে একই এলাকার পরান ঢালী (১৮), রাব্বি ঢালী(১৯), তরিকুল হাওলাদার(১৯), মামুন ঢালী(৩৮), লিটন ঢালী(৩৯) ৫ জনের নাম উল্লেখ করে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে আহত ইয়সিনের সাথে অভিযুক্ত কিশোরদের সাথে স্কুল মাঠে খেলাধুলা নিয়ে বিরোধের সৃষ্টি হয়, এরই ধারাবাহিকতায় রবিরার প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিল চলাকালে তরিকুল ইসলামের নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের সদস্যরা ইয়াসিনকে আলমগীর খানের বাড়ির পাশে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে, আহতের ডাকচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার সচেতন মহলের দাবী দীর্ঘদিন যাবত ওই এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী, উঠতি বয়সের কিশোরদের মাঝে মরন নেশা ইয়াবায় আসক্তির মাত্রা বেড়েছে, এলাকায় মাদকের অবাধ বেচাকেনা প্রতিরোধে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহন করে তরুন সমাজকে রক্ষা করা হোক

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo