শিরোনামঃ
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন: সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎ বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও বরিশালে যুবককে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা ডিআইজিসহ ঊর্ধ্বতন ৪ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করেছে সরকার। সন্তান না হওয়ায় ভেঙেছিল সংসার, ৩ শতাধিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান ইতির ইটের রাস্তায় হাঁটতেই অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একগুচ্ছ উন্নয়নের ঘোষণা বরিশালের ত্রিশ গোডাউনে অন্ধকারে অশ্লীলতা ও মাদকের আসর, নিরাপত্তাহীনতায় দর্শনার্থীরা ৩২ নম্বর ভাঙার প্রসঙ্গ তুলে এনসিপির এমপিকে হাত ভাঙার হুমকি ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চায় সরকার, নিউইয়র্কে স্বপন

বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, November 17, 2026,
  • 39 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে এক কিশোরীর বিয়ের অনুষ্ঠানে রান্না হয়েছিল ৬ ডেক খাবার, অভিভাবক উধাও

আগৈলঝাড়া প্রতিনিধি :: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবকদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি মুচলেকা নিয়ে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।

গতকাল শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বিয়ে দুটি বন্ধ করেন।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার রাজিহার গ্রামের নবম শ্রেণির শিক্ষার্থীর বিয়ের আয়োজন করেছিলেন অভিভাবকেরা। বরযাত্রীসহ দুই শতাধিক অতিথির জন্য ছয় ডেক খাবারও রান্না করা হয়েছিল।

বাল্যবিয়ের খবর পেয়ে ইউএনও নিরুপম মজুমদার আগৈলঝাড়া থানার এসআই আল আমীন খালাসি, গ্রাম পুলিশ ও স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন। তথ্য গোপন করে ভুয়া জন্মসনদ তৈরি ও বাল্যবিয়ের আয়োজনের অপরাধে মেয়েটির বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়ের জন্য রান্না করা খাবারগুলো পাশের একটি এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন ইউএনও।

অন্যদিকে, একই দিন উপজেলার পার্শ্ববর্তী রাংতা গ্রামে নবম শ্রেণির আরেক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। ইউএনও ঘটনাস্থলে যাওয়ার আগেই বিষয়টি টের পেয়ে কিশোরীর অভিভাবকেরা পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে ছেলের ভাই ও কিশোরীর নানিকে পাওয়া যায়। বাল্যবিয়ের অভিযোগে তাঁদের দুজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও নিরুপম মজুমদার বলেন, ‘বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার রয়েছে। বাল্যবিয়ের সঙ্গে কোনো আপস নেই।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo