শিরোনামঃ
এবার নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম বরিশাল সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে আ গু ন ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বরিশাল শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ বরিশালে বৃ‌ষ্টি‌র প্রভা‌বে শর্টসা‌র্কিটে বসতঘ‌রে আ’গু’ন বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না: প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশাল নথুল্লাবাদ টার্মিনালে বিকল বাসে আ’গু’ন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 19, 2026,
  • 43 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল নথুল্লাবাদ টার্মিনালে বিকল বাসে আ’গু’ন, অতিরিক্ত পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালে বিকল হয়ে পড়ে থাকা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, “নথুল্লাবাদ টার্মিনালে পিছনের দিকে বাসটি রাখা ছিলো। বাসটিতে কিছু মাদকসেবী ইয়াবা সেবন করেন।

ধারণা করা হচ্ছে, বাসের ইঞ্জিনের উপর সিটে বসে ইয়াবা সেবনের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসের ইঞ্জিন কভারের সিট পুড়ে গেছে।

তবে একজন বাস শ্রমিকের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন জানালা দিয়ে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়েছে। পরে আমরা আগুন নিভিয়ে ফেলি। এতে বাসটির সামনের কিছু অংশ পুড়ে গেছে।

এ ঘটনার পর বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওই শ্রমিক।

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলামকে মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo