শিরোনামঃ
এবার নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম বরিশাল সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে আ গু ন ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর ৩ আসামির যাবজ্জীবন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বরিশাল শেবাচিমের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ বরিশালে বৃ‌ষ্টি‌র প্রভা‌বে শর্টসা‌র্কিটে বসতঘ‌রে আ’গু’ন বাংলাদেশের মানুষ আর গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না: প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, November 19, 2026,
  • 56 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ।

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় বিকেলে তার বাড়িতে হামলা চালানো হয়। একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে ইতিমধ্যে পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন দেখা গেছে।”

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo