বরিশালে বৃষ্টির প্রভাবে শর্টসার্কিটে বসতঘরে আ’গু’ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় বিদু্যতের শর্টসার্কিটে বশতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছাইলেও স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১ টার দিকে চৌমাথা এলাকার আর এম স্কুল সংলগ্ন মোঃ জাকির হোসেনের রান্নার ঘর থেকে অাগুনের সূত্রপাত ঘটে। আগুন টের পাওয়ার সাথে সাথে প্রতিবেশীরা পানি ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। খবর পেয়ে তাৎক্ষনিকভাবে টহলে থাকা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌছান। একই সময়ে ফায়ার সার্ভিসের টিমও পৌছায়।
তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, তারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে রাতের টহলে ছিলেন। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। তাদের পৌছানোর আগেই আগুন নিয়ন্ত্রনে আসে। বৃষ্টির কারনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অাগুনে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।