শিরোনামঃ
৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী ডোপ টেস্টের কথা শুনে পুলিশ ফাঁড়ি থেকে পালালো এসআই পিরোজপুরে ৭৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৪ অভিযোগে শোকজ বরিশাল বন্দর থানা ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী Ai আমাদের মেরে ফেলবে ভয়ে চাকরি ছারলেন গুগলের ২ গবেষক বরিশাল নগরীতে  জি-মরফিন ইনজেকশনসহ নারী গ্রেপ্তার নৌকা স্থগিত রেখে সংসদ নির্বাচনের ১২০ প্রতীক চূড়ান্ত স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে সঙ্গী হচ্ছেন আরও দুই আর্জেন্টাইন তারকা রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

রেফারিকে ঘুষি, নিষিদ্ধ আর্জেন্টাইন ফুটবলার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, August 3, 2022,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে

আর্জেন্টিনার তৃতীয় বিভাগ ফুটবল প্রতিযোগিতা ত্রস আরোয়েস আঞ্চলিক লিগে এক নারী রেফারিকে ঘুষি মেরে আজীবনের জন্য নিষিদ্ধ হন আর্জেন্টাইন ফুটবলার ক্রিস্টিয়ান তিরোনে।

আর্জেন্টাইন গণমাধ্যম দৈনিক ওলে এ খবর নিশ্চিত করে।

লিগে ইন্দিপেন্দেনসিয়ার বিপক্ষে গারমেনসের ম্যাচে দলটির এই ফুটবলার নারী রেফারির একটি ফাউলের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাকে ঘুষি মেরে বসেন।

আঘাতের পরপরই মাটিতে লুটিয়ে পড়েন রেফারি দালমা কোরতাদি। তারপরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা শুশ্রূষার পর সেরে ওঠেন তিনি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ম্যাচটিও বাতিল হয়ে যায়।

ঘটনার পরপরই তিরোনেকে গ্রেপ্তার করে পুলিশ। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে এরই মধ্যে আজীবন নিষিদ্ধ করেছে তার দল গারমেনস।

ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল রেফারি কোরতাদি বলেন, ‘ঘুষির পর আমি পড়ে যাই, তারপর আমার আর কিছু মনে নেই। যখন জেগে উঠি তখন আমার মাথা ঘুরছিল এবং বমি বমি ভাব হচ্ছিল। এর আগে আমার সাথে কখনো এরকম কিছু ঘটেনি। আমি এমন ঘটনায় হতবিহবল’

আর্জেন্টাইন দৈনিক ওলে’কে কোরতাদি আরও বলেছেন, ‘আমি বিচার চাই। এই লোক যা করেছে, তাকে সেটার মূল্য চুকাতে হবে। এটাই মূল কথা।’

উল্লেখ্য, ম্যাচে একটি ফাউলের পর তিরোনে সহ দুজনকে লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি কোরতাদি। এরপরই ক্ষুব্ধ হয়ে রেফারিকে আঘাত করে বসেন ওই আর্জেন্টাইন ফুটবলার।

 

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo