শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের শিকার হয়ে নবীন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি  ধর্ষণ চেষ্টা মিথ্যা অভিযোগে মামলা করায় নারী গ্রেফতার পরিমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ নজরুল ইসলামসহ চারজনকে হত্যার পর বলেশ্বর নদীতে ফেলার অভিযোগ পটুয়াখালীতে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না বলা সেই ওসি প্রত্যাহার বরিশালের ইলিশ বলে ভারতের ইলিশ বিক্রি করায় বিক্রেতাকে জরিমানা বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

বরিশালে ১০ কেজি গাঁজাসহ ১ যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Wednesday, May 21, 2025,
  • 515 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে ড্রামের ভেতর থেকে ৬ লাখ টাকার ১০ কেজি গাঁজাসহ যুবক নয়ন তালুকদারকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ মে) সকালে নগরীর গড়িয়ারপারের ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার। তিনি বলেন, নয়ন ঢাকা থেকে মাহিন্দ্রায় (থ্রিহুইলার) ড্রাম ভর্তি করে গাঁজা নিয়ে বরিশালের বানারীপাড়া যাচ্ছিলেন। এসম তাকে আমরা গ্রেফতার করি। নয়ন তালুকদার বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে।

 

ওসি জাকির হোসেন বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়মিত অভিযান চলছিল। এসময় একটি মাহিন্দ্রার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়িতে থাকা ড্রামের মধ্য থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় নয়নকে আটক করা হয়। এ ঘটনায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন সাব-ইন্সপেক্টর (এসআই) তরিকুজ্জামান।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo