শিরোনামঃ
বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, আত্মসাৎ নাকি পরিকল্পিত হত্যা বরিশালে এলপিজি সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ ভোলায় ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ, চালক পলাতক  ভারতে মসজিদ নির্মাণের ঘোষক হুমায়ুন কবির গ্রেপ্তার পকেট খরচের জন্য ভাগ্নেকে বিক্রি, মামাকে গ্রেফতার বাংলাদেশি ভেবে ভারতীয়দের গুলি করল বিএসএফ স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ৬ দিন বন্ধ একাধিক ব্যাংকের অনলাইন-এটিএমসহ নানা সেবা, গ্রাহকের করণীয় কী ইতালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় নির্যাতন, নিঃস্ব বহু পরিবার বিশ্বের সেরা ৫০০ শহরেও নেই বাংলাদেশ! পিছিয়েছে ঢাকাসহ বড় নগরগুলো

বরিশালে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Sunday, August 23, 2026,
  • 99 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার

বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৮)।

শুক্রবার (২১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানির একটি টহল দল।

নগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে থাকা মনির হোসেনের হাতে থাকা নীল রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা র‌্যাব-৮ জানায়, উদ্ধার করা গাঁজা ও গ্রেপ্তার ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-৮ বরিশালের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এলিট ফোর্স।’

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo