বরিশালে ঈদ উপলক্ষে এনসিপির মোটরসাইকেল শোভাযাত্রা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, June 7, 2025,
  • 1616 সংবাদটি পঠিক হয়েছে

পবিত্র ঈদ ঊল আযহাকে স্বাগত জানিয়ে বরিশাল মহানগরীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে। শুক্রবার রাতে আয়োজিত এ শোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির বরিশাল জেলা যুগ্ম সমন্বয়কারী মির্জা তামিম হাসান ও মহানগরের মোঃ আবদুল্লাহ।

এতে আরও অংশগ্রহণ করেন সদর উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ জাকির হোসেন তালুকদার, মহানগর এনসিপির নেতা মোঃ জাহিদুর ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শোভাযাত্রা শেষে নেতৃবৃন্দ বলেন, ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ও সামাজিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। আগামীতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo