শিরোনামঃ
সড়ক উন্নয়ন প্রকল্পের টেন্ডারে জালিয়াতি, প্রতারণা ও ১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক দুই দিনের সফরে কাল বরিশালে আসবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন বরিশালে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে জরিমানা বরিশাল সদর প্রাণিসম্পদ দপ্তরে ভুয়া তালিকা ও জাল স্বাক্ষরে প্রশিক্ষণ ফান্ডের অর্থ আত্মসাৎ বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ৭০ ‘মৃত্যুফাঁদ’, পাঁচ বছরে প্রাণ গেছে ২৪০০ মানুষের ঝালকাঠিতে ডাকাতির অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা আটক হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, ঘণ্টায় ৫০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, February 24, 2026,
  • 111 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন আলাল!

 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এমটাই গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে দেশের ছয় সিটি করপোরেশনে ৬ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়ার পর থেকেই এ গুঞ্জন আরও জোড়ালো হয়ে ওঠে।

তবে এ গুঞ্জনকে ঘিড়ে নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এমন গুঞ্জনে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন- বরিশালের স্থানীয় রাজনীতিতে দীর্ঘ সময় আলালের ভূমিকা নেই। তিনি কেন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন। বরিশালের স্থানীয় রাজনীতিতে অবদান রেখেছেন এমন একজন নেতাকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হোক।

একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গুরুত্ব বিবেচনায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেবেন দলের হইকমান্ড। যদিও এটি দলীয় সিদ্ধান্তের বিষয়।

বরিশাল জেলার সন্তান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বরিশাল বিএম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর এলএলবি পাস করেন। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের রাজনৈতিক জীবনের শুরু কলেজের ছাত্র থাকাকালীন ছাত্র ইউনিয়নে মাধ্যমে। ১৯৭৩ সালে তিনি ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেন। ১৯৭৮ সালে তিনি বরিশাল জেলা যুবদলে যোগ দেন।

তিনি বরিশাল-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালই নাকি অন্য কেউ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাবেন সেটি এখন দেখার অপেক্ষা।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo