শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

বরিশালে ‘প্রাইভেট না পড়ায়’ ফেল করানোয় কলেজছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Monday, November 21, 2022,
  • 311 সংবাদটি পঠিক হয়েছে

গণিত পরীক্ষায় অকৃতকার্য, অপরাধ কোচিং না করা। অভিমানে আত্মহত্যাই করল বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মালিয়া মারিয়া মৌলি (১৭)।

গতকাল রোববার বিকেলে বরিশাল নগরীর নিজ বাসার বারান্দায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। মৌলি নগরীর শের-ই বাংলা সড়কের বায়তুল মিনা ভবনের বাসিন্দা মো. মোশারেফ হোসেনের মেয়ে।

মৌলির মা কোয়েল সাংবাদিকদের জানান, গতকাল দুপুর ১টায় কলেজ থেকে মৌলি বাসায় আসে। এ সময় সে মাকে জানায়, গণিত বিষয়ে সে ফেল করতে পারে না।

তাকে ফেল করানো হয়েছে। এজন্য তার মন ভালো নেই। এই বলে সে নিজের ঘরে ঢুকে। পরে তার কোনো সাড়া না পেয়ে বারান্দায় গিয়ে মৌলিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৌলির বাবা মোশারেফ হোসেন কলেজ শিক্ষক। তার সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ব‌রিশা‌লের সভাপতি অধ্যক্ষ মহসিন উল-ইসলাম হাবুল পরিবারের বরাত দিয়ে জানান, কলেজের গণিত শিক্ষকের কাছে প্রাইভেট পড়েনি মৌলি। এই কারণে তাকে বর্ষ পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করানো হয়েছে।

বিষয়টি মৌলি শিক্ষকের কাছে জানতে চেয়েছিল। তখন শিক্ষক তাকে কোনো কিছু বলেছে, যা সে মেনে নিতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আসাদ বলেন, ‘প্রাইভেট না পড়ায় পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ায় এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে শুনেছি।

কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। আমি খোঁজ নিয়েছি কেউ প্রাইভেট পড়ায় কিনা। কিন্তু কেউ প্রাইভেট পড়ায় না। প্রাইভেট পড়ানোর বিষয়টি খোঁজ নিয়ে জানতে পারলে এ বিষয়ে মন্ত্রণালয়ে লেখা হবে।’

তিনি আরও জানান, গত ১৪ ও ১৬ নভেম্বর কলেজে প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফল কারো মনঃপুত না হলে, তাদের মূল্যায়নের জন্য আবেদন করতে বলা হয়েছে। এই সুযোগ দেওয়ার পরেও এটা হওয়ার কথা নয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। কোনো অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo