শিরোনামঃ
১২ জেলায় বন্যা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা  জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরিশালে একদিকে বাড়তি বিদ্যুৎ বিল, অন্যদিকে তীব্র লোডশেডিং: চরম ভোগান্তিতে গ্রাহক পটুয়াখালীতে যৌনকর্মীর ঘরে মিলল ব্যবসায়ীর মরদেহ ঝালকাঠিতে নতুন কার্পেটিং সড়ক কেটে কালভার্ট নির্মাণ প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা: অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বাংলাদেশি ওমরাহযাত্রীদের জন্য সৌদির নতুন সিদ্ধান্ত, শর্ত পূরণ ছাড়া মিলবে না ভিসা নিম্নমানের সাড়ে ১১ হাজার টন চাল পাঠিয়েছে ভারত, ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

গৌরনদীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, March 4, 2023,
  • 287 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার তিখাসার এলাকা থেকে একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ওয়াসকরনি আকন (৪৫)কে গ্রেফতার করেছে। থানার এএসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ ওই অভিযান পরিচালনা করেন।

গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, থানা পুলিশ অভিযান চালিয়ে ২০১৬ সালের ৮মে ২০পিস ইয়াবাসহ গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওয়াসকরনি আকন (৪৫)কে গ্রেফতার করে। ওই সময় থানার এস.আই মো. মেহেদী হাসান বাদি হয়ে ওয়াসকরনির বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের করেন। ঐ মামলায় ২০২০ সালের ৯ ফেব্রুয়ারী আসামির অনুপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে দুই বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন শনিবার বিকেলে জানান, রায় ঘোষণার পর থেকে আসামি ওয়াসকরনি আকন পলাতক ছিলেন। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে শনিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo