শিরোনামঃ
সব ধরনের দুধ ও দুগ্ধজাত পণ্যেও মিললো মাইক্রোপ্লাস্টিক বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বরিশালেখাল-সড়ক দখল করে বাঁশের ব্যবসা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মিরপুরের ফ্ল্যাট জব্দ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত কাটছে না গ্যাস সংকট, রান্নায় বিদ্যুৎ ব্যবহারে বাড়তি খরচের বোঝা   বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেয়া বন্ধ করতে হবে: ভারতীয় হাইকোর্ট জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ 

হজ নিবন্ধনের শেষ সময় আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, March 16, 2023,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

চলতি মৌসুমের হজ নিবন্ধনের সময় তিন ধাপে বৃদ্ধি করা হয়েছে। সরকারি ও বেসরকারি নিবন্ধনের বর্ধিত এ সময় শেষ হচ্ছে আজ ১৬ মার্চ (বৃহস্পতিবার)।

গত ৭ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় মেয়াদের পর নিবন্ধনের সময় আর বৃদ্ধি করা হবে না। ফলে তিন দফায় সময় বৃদ্ধি করেও নির্ধারিত কোটা পূর্ণ হচ্ছে না। ২০২৩ সালে হজের চুক্তি অনুযায়ী, খালি থাকছে প্রায় ২০ হাজার কোটা। ফলে এবার ১৬ শতাংশ কোটা খালি রেখে সৌদি আরবে হজ করতে যাচ্ছে বাংলাদেশ।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ২০২৩ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা রয়েছে। প্রাক-নিবন্ধন করেছেন প্রায় আড়াই লাখ হজে গমনেচ্ছু। কিন্তু চূড়ান্ত নিবন্ধনে এসে হজযাত্রী পাওয়া যাচ্ছে না। কয়েক ধাপে সময় বৃদ্ধি করলেও প্রাক-নিবন্ধনকারী অনেকে চূড়ান্ত নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না।

চলতি বছর কোরবানি ও ব্যক্তিগত খরচ ছাড়া হজের প্যাকেজ ধরা হয়েছে সরকারিভাবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা আর বেসরকারিভাবে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী প্রাক-নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হজে যেতে ইচ্ছুক হিসেবে প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪৯ হাজার ২২৪ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন আট হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo