শিরোনামঃ
বরিশালে ডোবায় মিলল বৃদ্ধর মরদেহ অনুমোদন ছাড়া সোশ্যাল মিডিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম-লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা বরিশালে শিক্ষার্থীদের হাফ ভাড়াসহ ৫ দফা দাবিতে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানার নতুন ওসি মো: মনিরুল ইসলাম আইএমএফের শর্ত মানতে নারাজ বাংলাদেশ বাতিল হচ্ছে ঋণচুক্তি: অর্থমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম একলাফে ২৫২ টাকা বাড়ল বরিশাল নগরীতে নিত্যপণ্যের দোকানে ধরা পড়ল অনিয়ম, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা পাঠ্যবইয়ে বড় বদল বাদ পড়েছে রবীন্দ্রনাথের কবিতা পিরোজপুরে গৃহবধূকে হত্যা মালামাল লুট,ঘরে মিলল বিবস্ত্র লাশ মালয়েশিয়ায় ৩৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Thursday, July 30, 2026,
  • 70 সংবাদটি পঠিক হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সেপ্টেম্বরের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে তিনি আগামী ২৪ অথবা ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। সরকারপ্রধান হিসেবে এটি হবে জাতিসংঘ সদরদপ্তরে তার প্রথম সফর।

সরকারি একাধিক সূত্র জানায়, জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্যোগে আয়োজিত একটি উচ্চপর্যায়ের আলোচনা সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎও করতে পারেন তিনি।

এসব কর্মসূচি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী আগামী ২১ অথবা ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারি সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে সাধারণ পরিষদের কার্যক্রম শেষ করেই যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এর আগে সময়-সুযোগ হলে তিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতের অন্যতম কেন্দ্র সিলিকন ভ্যালিও সফর করতে পারেন।

এ দিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী ৭ অথবা ৮ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব পালনের জন্য সেপ্টেম্বরের শুরুতেই তার নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo