ক্রিয়া ডেস্ক :: স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে তোরেস, ‘ভাগ্য আগেই লেখা ছিল’
ফুটবল বিধাতার চিত্রনাট্য যেন আগে থেকেই লেখা ছিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরল স্পেন। ১০৬তম মিনিটে গোল করে দলকে শিরোপা এনে দেওয়ার পর তোরেস যেন ভাসছেন ঘোর লাগা এক অভিজ্ঞতায়।
ম্যাচ শেষে ফিফার অফিসিয়াল ব্রডকাস্টারদের সাথে আলাপকালে তোরেস বলেন, ‘আজ ভাগ্য আগেই লেখা ছিল। আমাদের জেতার জন্যই এটি তৈরি হয়েছিল। আজ আমরা আমাদের আপনজনদের থেকে দূরে আছি, তবে আমরা তাদের যতটা সম্ভব কাছাকাছি থাকার চেষ্টা করেছি।’ তিনি এই সাফল্যকে কেবল দলের নয়, বরং স্পেনের ৪ কোটি ৭০ লাখ মানুষের আবেগ ও প্রার্থনার ফসল হিসেবে অভিহিত করেন
বিশ্বকাপে এ নিয়ে তোরেস তিন গোল করলেন। ফাইনালে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করার কীর্তিতে তিনি এখন মারিও গোৎসের পাশে। তবে এই সাফল্যের পথটি সহজ ছিল না। টুর্নামেন্টজুড়ে সমালোচনার মুখে থাকা এই বার্সেলোনা ফরোয়ার্ড বলেন, ‘(গোল করতে পেরে) বিশাল স্বস্তি লাগছে। পুরো টুর্নামেন্ট জুড়ে সমালোচনা সহ্য করেছি। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছেন।’
প্রতিপক্ষ দলে লিওনেল মেসির উপস্থিতি নিয়ে খানিকটা ভয়ের কথা স্বীকার করলেও তোরেস বলেন, ‘ফাইনাল ম্যাচ সবসময়ই কঠিন হয়। প্রতিপক্ষ দলে যখন মেসি থাকে, তখন একটা ভয় তো কাজ করেই। তবে আমরা সবসময় নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং আমাদের নিজস্ব ফুটবল খেলার চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা আবারও তা কর
উল্লেখ্য, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনা তেমন কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি। এর ওপর অতিরিক্ত সময় শুরুর ঠিক আগ মুহূর্তে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হয়। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ালেও শেষ পর্যন্ত তোরেসের নিখুঁত ফিনিশিংয়ের কাছে পরাস্ত হতে হয় আলবিসেলেস্তেদের