শিরোনামঃ
‎পিরোজপুরে স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি, স্থানীয়দের ক্ষোভ ইয়াবার নামে বিক্রি হচ্ছে রঙের প্রলেপ দেওয়া জন্ম নিয়ন্ত্রণ বড়ি জেনারেল হাসপাতালের পলেস্তারা খসে রোগী আহত ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০টি হাত বোমা একসঙ্গে বিস্ফোরণ:উড়ে গেল টিনের চাল সরকারি হাসপাতালে জন্ম নিলেই নবজাতক পাবে সোনার আংটি বরিশালে ৯ গম্বুজের প্রাচীন স্থাপনাটি এখন দক্ষিণবঙ্গের অন্যতম রহস্যময় পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’উদ্যোগ চাঁদাবাজিতে বিএনপির দোসর পাটওয়ারীর তালিকায় যারা পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফি ১১২ টাকা দুই নেতা হত্যার মামলায় সাবেক ডিআইজির সাক্ষ্যগ্রহণ

ঐতিহাসিক ৬০০তম টেস্টে ভারত, সামনে ফাইনালের স্বপ্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Saturday, August 15, 2026,
  • 81 সংবাদটি পঠিক হয়েছে

ক্রিয়া ডেস্ক :: ঐতিহাসিক ৬০০তম টেস্টে ভারত, সামনে ফাইনালের স্বপ্ন

 

একটি ম্যাচ, একাধিক মাইলফলক। ভারতের ক্রিকেট ইতিহাসে যোগ হতে যাচ্ছে আরেকটি বিশেষ অধ্যায়। গলে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া টেস্টটি তাদের সাদা পোশাকে ৬০০তম ম্যাচ। আরও বড় প্রাপ্তি, এমন ঐতিহাসিক দিনে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুবমান গিল। মাইলফলকের এই ম্যাচে ব্যক্তিগত গৌরবের চেয়ে গিলের ভাবনায় অবশ্য আরও বড় লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফেরার পথ তৈরি করা

শনিবার (১৫ আগস্ট) শ্রীলঙ্কায় শুরু হয়েছে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ। ম্যাচ শুরুর আগের দিন ভারতের অধিনায়ক গিল তুলে ধরেছেন ঐতিহাসিক এই টেস্টের গুরুত্ব। এখন পর্যন্ত ৯টি টেস্টে ভারতকে নেতৃত্ংকায়া গিলের কাছে দেশের ৬০০তম টেস্টে অধিনায়কত্ব করার সুযোগটি নিঃসন্দেহে বিশেষ।

এ প্রসঙ্গে গিল বলেন, ‘আমাদের ৬০০তম টেস্টে দেশকে নেতৃত্ব দেওয়া আমার জন্য বড় সম্মান ও সৌভাগ্যের বিষয়। তার ওপর স্বাধীনতা দিবসে এমন একটি ম্যাচে নেতৃত্ব দিতে পারাটা আরও বিশেষ।’

তবে ইতিহাসের অংশ হওয়ার আনন্দের মধ্যেও গিলের দৃষ্টি ভবিষ্যতের দিকে। ২০২৫–২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ৯ ম্যাচে চার জয়ে ভারতের অবস্থান পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে। ফলে পরের ধাপে যেতে হলে বাকি ম্যাচগুলোতে ধারাবাহিক সাফল্য প্রয়োজন।

গিলও জানেন, পথটা সহজ হবে না। তার হিসাবে, ফাইনালে ওঠার শক্ত ভিত তৈরি করতে বাকি নয় টেস্টের অন্তত ছয় বা সাতটিতে জয় প্রয়োজন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটিকেই তাই ঘুরে দাঁড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

ভারত অধিনায়কের ভাষ্য, ‘গত এক বছরে আমরা যেভাবে উন্নতি করেছি, সেটি সন্তোষজনক। আমার মনে হয়, আমরা সঠিক পথেই এগোচ্ছি। অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা।’

এই সিরিজের প্রস্তুতিতেও কোনো ঘাটতি রাখতে চায়নি ভারত। গত বছর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২–০ ব্যবধানে সিরিজ হারের পর শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই সেখানে পৌঁছে যায় তারা। গলে প্রথম টেস্টের আগে কলম্বোয় শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলেছে ভারত।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo