শিরোনামঃ
দেশের বাজারে আরো কমলো স্বর্নের দাম বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি ঝালকাঠি ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ববির নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ বরেণ্য অতিথি পটুয়াখালীতে বন বিভাগের গাছ চোরাচালান, বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি বরিশালে মুসলিম বন্ধুর জানাজার দৃশ্য নীরবে দাঁড়িয়ে দেখলেন হিন্দু বন্ধু হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

বরিশালে ফিরছে ক্রিকেট : শুরু হচ্ছে ডি থ্রি ট্রফি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Tuesday, September 29, 2026,
  • 100 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ফিরছে ক্রিকেট : শুরু হচ্ছে ডি থ্রি ট্রফি

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি’ ট্রফির উদ্বোধনী পর্ব হবে বরিশালে। নবনির্মিত জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৫ ডিসেম্বর টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণ শুরু হবে। এর মধ্য দিয়ে এই ভেন্যুতে ক্রিকেট ফিরছে।

 

বিসিবি সভাপতি তামিম ইকবাল এক অনুষ্ঠানে টুর্নামেন্টটির ঘোষণা দেন। অনুষ্ঠানে বরিশালকে এই আয়োজনের অন্যতম ভেন্যু হিসেবে গুরুত্ব দেওয়ার কথা তিনি জানান। বিসিবি পর্যায়ক্রমে দেশের সব বিভাগে এই টুর্নামেন্ট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

ডি থ্রি ট্রফিতে টি-টোয়েন্টি, ৫০ ওভার ও চার দিনের ক্রিকেট, এই তিন ফরম্যাট একটি কাঠামোর আওতায় থাকবে। চার দিনের প্রতিযোগিতা হবে আগামী বছরের জানুয়ারিতে। ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে মে মাসে।

 

 

টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দলের একটির মালিকানা পেয়েছে ফরচুন গ্রুপ। বিসিবি পরিচালক মিজানুর রহমান এই গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। তিনি বরিশালবাসীর পক্ষ থেকে উদ্যোগটিকে স্বাগত জানান।

 

মিজানুর রহমান জানান, গত ছয় বছরে ফরচুন বরিশাল বিপিএলে তিনবার ফাইনাল খেলেছে এবং দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। নতুন টুর্নামেন্টেও তাঁরা শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গড়তে চান বলে জানান তিনি।

 

ফরচুনের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন তাওহিদ হৃদয়। ছয় আইকনরা হলেন মেহেদি হাসান মিরাজ (ওয়ালটন), মোসাদ্দেক হোসেন (একমি), মুশফিকুর রহিম (সেভেন রিংস সিমেন্ট), নুরুল হাসান সোহান (এইচ ব্লুস্টার) ও মোহাম্মদ নাঈম (সিটিজেন ব্যাংক)। আমিনুল হক বলেন, “আমরা যদি বছরে ছয় থেকে সাত মাস ঘরোয়া ক্রিকেট চালু রাখতে পারি, তবে জাতীয় দলে খেলা খেলোয়াড় এবং ঘরোয়া ক্রিকেটে খেলা খেলোয়াড়দের মধ্যে বড় ধরনের পার্থক্য তৈরি হবে।”

 

 

প্রতিটি দল নিলামের মাধ্যমে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ২৩ জন ক্রিকেটার নিতে পারবে। এই ২৩ জনের জন্য খেলোয়াড় ড্রাফট হবে ২৬ অক্টোবর। ছয়টি দল তিন ফরম্যাটে মোট ৪২টি ম্যাচ খেলবে।

 

ঘরোয়া ক্রিকেটে আগ্রহ কমে যাওয়ায় বোর্ড উদ্বিগ্ন ছিল বলে জানান তামিম ইকবাল। সেই আগ্রহ ফেরাতেই নতুন এই কাঠামো আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo