শিরোনামঃ
দেশের বাজারে আরো কমলো স্বর্নের দাম বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি ঝালকাঠি ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ববির নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ বরেণ্য অতিথি পটুয়াখালীতে বন বিভাগের গাছ চোরাচালান, বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি বরিশালে মুসলিম বন্ধুর জানাজার দৃশ্য নীরবে দাঁড়িয়ে দেখলেন হিন্দু বন্ধু হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

ঝালকাঠি ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 13, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ::: ঝালকাঠির নলছিটিতে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ খান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার হাড়িখালী গ্রামের পুরাতন কোডেক অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় রাশেদ খানের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

গ্রেপ্তার রাশেদ খান উপজেলার হাড়িখালী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. আবুল হোসেন খানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo