শিরোনামঃ
দেশের বাজারে আরো কমলো স্বর্নের দাম বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি ঝালকাঠি ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ববির নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ বরেণ্য অতিথি পটুয়াখালীতে বন বিভাগের গাছ চোরাচালান, বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি বরিশালে মুসলিম বন্ধুর জানাজার দৃশ্য নীরবে দাঁড়িয়ে দেখলেন হিন্দু বন্ধু হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

বরিশালে মুসলিম বন্ধুর জানাজার দৃশ্য নীরবে দাঁড়িয়ে দেখলেন হিন্দু বন্ধু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 13, 2026,
  • 31 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে মুসলিম বন্ধুর জানাজার দৃশ্য নীরবে দাঁড়িয়ে দেখলেন হিন্দু বন্ধু

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের উজিরপুরে মুসলিম বাল্যবন্ধুর শেষ বিদায়ে হাজির হয়েছিলেন হিন্দু বন্ধু বীর মুক্তিযোদ্ধা সুরেশ চন্দ্র বেপারী (৭০)। বন্ধুর জানাজা শুরু হলে ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রিজের ওপর নীরবে দাঁড়িয়ে শেষবারের মতো তাঁকে বিদায় জানান তিনি। নিচে চলছিল বন্ধু হাকিম ডাকুয়া (৭০) এর জানাজা। আর ব্রিজের ওপর থেকে অপলক দৃষ্টিতে সেই দৃশ্য দেখছিলেন সুরেশ।

বুধবার ঘটনাটি উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে ঘটে। এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বার্ধক্যজনিত কারণে কৃষক হাকিম ডাকুয়ার মৃত্যু হলে খবর পেয়ে ছুটে আসেন তাঁর দীর্ঘদিনের বাল্যবন্ধু সুরেশ। জানাজা শুরু হওয়ায় ধর্মীয় রীতির প্রতি সম্মান জানিয়ে তিনি ব্রিজের ওপর দাঁড়িয়ে বন্ধুর শেষ বিদায় দেখেন।

সুরেশ চন্দ্র বেপারী জানান, শৈশব থেকেই তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব। দীর্ঘদিনের সেই বন্ধুকে হারিয়ে তিনি শোকাহত। হাকিমকে স্মরণ করে তিনি বলেন, তাঁর বন্ধু একজন ভালো মানুষ ছিলেন। জীবনের শেষ বিদায়েও বন্ধুকে একনজর দেখতে ছুটে এসেছেন তিনি।

এদিকে বন্ধুর জানাজার সময় ব্রিজের ওপর সুরেশের নীরবে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি নজর কাড়ে স্থানীয়দের।

স্থানীয়রা জানান, ধর্মীয় পরিচয় আলাদা হলেও হাকিম ও সুরেশের বন্ধুত্বে কখনো তার প্রভাব পড়েনি। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে সুরেশের ছুটে আসা এবং ধর্মীয় রীতির প্রতি শ্রদ্ধা রেখে দূরে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর দৃশ্যটি এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo