শিরোনামঃ
দেশের বাজারে আরো কমলো স্বর্নের দাম বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ মামলায় ১৭ হাজার টাকা জরিমানা কারাগারের কয়েদির পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার ও স্ক্রু উদ্ধার ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: সংসদে বিএনপির এমপি ঝালকাঠি ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ববির নবীনবরণে শিক্ষামন্ত্রীসহ থাকছেন ৬ বরেণ্য অতিথি পটুয়াখালীতে বন বিভাগের গাছ চোরাচালান, বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি বরিশালে মুসলিম বন্ধুর জানাজার দৃশ্য নীরবে দাঁড়িয়ে দেখলেন হিন্দু বন্ধু হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ Friday, November 13, 2026,
  • 32 সংবাদটি পঠিক হয়েছে

ধর্ম ডেস্ক :: সন্তান না হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেয়া কি জায়েজ?

বিয়ের তিন বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো সন্তানের মুখ দেখেননি। চিকিৎসাগতভাবে স্বামী কিংবা স্ত্রীর বড় কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি। এমন পরিস্থিতিতে সন্তান লাভের আশায় প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করা কতটুকু শরিয়তসম্মত? সন্তান না হওয়ার দায় কি শুধু স্ত্রীর? আর দ্বিতীয় বিয়ের মাধ্যমে সন্তান লাভের নিশ্চয়তাই বা কোথায়?ইসলামের দৃষ্টিতে সন্তান লাভ করা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা পুত্রসন্তান দেন, যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন, কাউকে উভয়টিই দান করেন, আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। সন্তান হওয়া বা না হওয়া মানুষের একক নিয়ন্ত্রণাধীন বিষয় নয়; বরং এটি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা ও প্রজ্ঞার অধীন।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন,

অর্থ: আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা কাউকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন। আবার যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (সুরা আশ-শুরা, আয়াত ৪৯-৫০)

সুতরাং স্বামী-স্ত্রীর মধ্যে বাহ্যিক বা চারিত্রিক কোনো সমস্যা না থাকলে শুধু সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে তালাক দেওয়া উচিত নয়। বরং এ ক্ষেত্রে ধৈর্য ধারণ, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং আল্লাহর কাছে দোয়া করাই উত্তম।

ফিকহের প্রসিদ্ধ গ্রন্থ রদ্দুল মুহতারে তালাক সম্পর্কে বলা হয়েছে, মূলত তালাকের বিধান নিষেধের দিকে। তবে শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে তা বৈধ হয়। যেমন স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি, পারস্পরিক বিরোধ ও এমন পরিস্থিতি তৈরি হওয়া, যেখানে আল্লাহর নির্ধারিত দাম্পত্য অধিকারগুলো যথাযথভাবে পালন করা সম্ভব হয় না। কিন্তু কোনো প্রয়োজন ছাড়াই তালাক দেওয়া বুদ্ধিহীনতা, নিয়ামতের অকৃতজ্ঞতা এবং স্ত্রী ও তার পরিবারের প্রতি কষ্ট দেওয়ার শামিল। (রদ্দুল মুহতার, ৩/২২৮)

সন্তান লাভের জন্য যে দোয়াগুলো পড়বেন

সন্তান লাভের আশায় পবিত্র কোরআনে বর্ণিত নবী-রাসুলদের দোয়াগুলো বেশি বেশি পড়তে পারেন।

১. হজরত জাকারিয়া (আ.)-এর দোয়া

হজরত জাকারিয়া (আ.)-এর আরেকটি দোয়া:

رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ অর্থ: হে আমার প্রতিপালক! আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র ও উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত ৩৮)

এ ছাড়া বেশি বেশি দোয়া, ইস্তিগফার, কান্নাকাটি, ধৈর্য ধারণ এবং সামর্থ্য অনুযায়ী সদকা করা উচিত। পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি। কারণ অনেক সময় হরমোনজনিত সমস্যা কিংবা এমন কিছু শারীরিক জটিলতা থাকে, যা সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না। সন্তান না হওয়ার কারণ নির্ণয়ে স্বামী-স্ত্রী উভয়েরই চিকিৎসা পরীক্ষা করানো প্রয়োজন।

সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করা যাবে কি?

শুধু সন্তান লাভের আশায় দ্বিতীয় বিয়ে করাকে সমাধান মনে করা ঠিক নয়। কারণ দ্বিতীয় বিয়ে করলেই সন্তান হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় স্ত্রীও সন্তান ধারণে অক্ষম হতে পারেন। এমনকি আগে সন্তান হয়েছে, এমন নারীরও পরবর্তী সংসারে সন্তান না হওয়ার ঘটনা ঘটতে পারে।

তবে শরিয়তসম্মত প্রয়োজন দেখা দিলে একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারেন। ইসলামে একজন পুরুষের জন্য নির্দিষ্ট শর্ত ও সীমার মধ্যে সর্বোচ্চ চারজন স্ত্রী রাখার অনুমতি রয়েছে। তবে এ ক্ষেত্রে স্ত্রীদের মধ্যে ইনসাফ ও ন্যায়বিচার করা অপরিহার্য।

আল্লাহ তাআলা বলেন,

فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً অর্থ: আর যদি তোমরা আশঙ্কা করো যে, স্ত্রীদের মধ্যে ন্যায়বিচার করতে পারবে না, তাহলে একজনকেই বিয়ে করো। (সুরা আন-নিসা, আয়াত ৩)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, مَنْ كَانَتْ لَهُ امْرَأَتَانِ، فَمَالَ إِلَى إِحْدَاهُمَا، جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَشِقُّهُ مَائِلٌ

অর্থ: কোনো ব্যক্তির দুইজন স্ত্রী থাকলে সে যদি তাদের একজনের প্রতি পক্ষপাতিত্ব করে, তাহলে কিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার শরীরের এক পাশ হেলে থাকবে। (সুনানে আবু দাউদ, হাদিস ২১৩৩; স্ত্রীদের মধ্যে পালা ও অধিকার বণ্টন অধ্যায়)

ফিকহের গ্রন্থ আদ-দুররুল মুখতার-এ বলা হয়েছে, একজন স্বাধীন পুরুষের জন্য একই সময়ে সর্বোচ্চ চারজন নারীকে স্ত্রী হিসেবে বিবাহবন্ধনে রাখার বৈধতা রয়েছে। (আদ-দুররুল মুখতার, ৩/৪৮)

সুতরাং সিদ্ধান্ত হলো, সন্তান না হওয়ার কারণে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পরিবর্তে তাঁর পাশে দাঁড়ানো, পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতা বজায় রাখা এবং চিকিৎসা ও দোয়ার মাধ্যমে চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলে সেটি শরিয়তের বিধান, ন্যায়বিচার ও দায়িত্ব পালনের সক্ষমতা বিবেচনা করেই নিতে হবে। শুধু সন্তান লাভের আশাকে দ্বিতীয় বিয়ের একমাত্র ভিত্তি বানানো সমীচীন নয়।

মনে রাখতে হবে, সন্তান দান করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। তাই হতাশ না হয়ে তাঁর রহমতের ওপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা সবাইকে নেক ও সুসন্তান দান করুন। আমিন।

এই পোস্টটি শেয়ার করুন...

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo